তিনটি চিতা শাবক উদ্ধার - The News Lion

তিনটি চিতা শাবক উদ্ধার

 



দি নিউজ লায়ন;  শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে চিতা বাঘ শাবকের দেখা মেলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।ফাঁসাদেওয়া মধুজোত এলাকায় স্থানীয়রা চিতা বাঘের মতো গায়ে ডোরা কাঁটা অচেনা এক প্রাণী শাবক দেখতে পান। যা ঘিরে শনিবার রাতে তুমুল হইচই বেঁধে যায় এলাকায়। 


আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। পড়ে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ওই এলাকা থেকে অবিকল চিতা শাবকের মতো দেখতে গায়ে ডোরা কাটা দাগ রয়েছে এমন তিনটি অচেনা প্রাণী শাবককে উদ্ধার করে। এগুলি চিতা শাবক না বন বিড়াল শাবক তা নিয়ে দ্বন্দ্বে বনবিভাগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.